বিলাপ
আর জেদ
ক'রে বলা যায়না, থেকে যাও আরো কিছুক্ষণ,
মেখে
যাও ঘাসের আগায় ঝুলন্ত স্নিগ্ধ শিশিরজল
যা তোমার
স্নানের জন্য জমিয়েছি সারাটা ভোর।
আর বলা
যায়না!
ঘুম
আসেনি কাল,
তোমাকে
শেষবার দেখার উত্তেজনায়।
হ্রদের
প্রশান্ত জলের সামনে
আমাদের
একরাশ শব্দ আর দুজোড়া ঠোঁটের মিলন
ভাসমান
সিক্ত পদ্মপাতায় যৌবন ঢেলে দিত,
আর আসবোনা
শুনে সে পাতা শুকিয়ে গেছে মন উদাসী আশ্বিনে।
একটু
চোখ বুজিয়ে দ্যাখো,
পাখিরাও
আজ মৃত আমার মতো,
মেঘেদের
বৃষ্টিভেজা চোখ মিলনের দাবী করে,
তবু
তা সম্ভব নয়
আর সম্ভব
নয়!
না, আজ শিশিরে নয়
কাল
তোমার গায়ে হলুদের আগে
আমার
চোখের জলে নাইতে এলে তুমি।
No comments:
Post a Comment