This Is Scrolling Text with scrollamount="6"

অচিনপাখি ডিজিটালে আপনাকে স্বাগত । লেখা পাঠান এই মেলে -achinpakhipotrika@gmail.com

Saturday, March 27, 2021

কবিতা - জয়ন্ত হালদার

 

স্মৃতি


সময়ের চালচিত্রে নির্বাক তুমি

আমি হতোদ্যম

প্রহরে প্রহরে তবু জল মাপি

কৌটো ভরে রেখে দিই খু্দ

জানি আমি খেলাঘর ভেঙে গেলে

ফেলে দেবে বাঁশি

নিবিড় স্বপ্ন এক বুকে নিয়ে

খেলেছি সারাটা সকাল

বিকেল বাঁশিতে শুনি হাওয়ার শব্দ গান

সায়াহ্নে নিয়ে এলে ভাঙা তানপুরা

ছায়া সরে যায়

প্রলম্বিত হয় উপছায়া ৷


No comments:

Post a Comment