সময়ঘুর্ণি
কিছু
সময় থমকে গেছে চিরকালের কাঁটায়!
কিছু
রাত্রি পাখনা মেলেছে নীহারিকা হবে বলে!
কিছু
জীবন্ত চেতনা অনবরত মরছে পাতাল জুড়ে!
সবকিছু
স্বপ্নের হাত ধরে কাটিয়ে দিচ্ছে মায়ায়।
টগবগিয়ে
ঘোড়ার দল ছুটতে ছুটতে
হাঁপিয়ে
গেছে সব।
এখন
ওদের বিশ্রাম নিতে হবে।
ক্লান্ত
শরীর হাঁপিয়ে গেছে বলে পা মেলে শুতে হবে।
অতি
আকাঙ্খিত আস্পর্ধার যবনিকা উড়ে গেছে-
অনেক
দূরে কোথাও ; এখন সবই ছায়ায় হারিয়ে যাবে।
চাইলেই
সবকিছু সহজলভ্য।
কিন্তু
চাইলেই পাওয়া যায় না নিস্তব্ধতা,
নির্বাক
হওয়ার প্রবণতা!
সহজেই
দুরন্ত হওয়া যায়,
শান্ত
হতে গেলে লাগে ক্ষমতা।
লাগে
ক্ষমতার পরিপূর্ণতা, পরিপূর্ণ আত্মা।
তাই, টগবগিয়ে ঘোড়ার দল ছুটতে ছুটতে হাঁপিয়ে গেছে।
এখন
ওদের বিশ্রাম নেওয়ার সময়।
No comments:
Post a Comment