This Is Scrolling Text with scrollamount="6"

অচিনপাখি ডিজিটালে আপনাকে স্বাগত । লেখা পাঠান এই মেলে -achinpakhipotrika@gmail.com

Monday, March 29, 2021

কবিতা - সজল বন্দ্যোপাধ্যায়

 

মহাকাল

 

সিঁড়িটা ধাপে ধাপে পেরোতে চেয়েছিলাম

 

উড়ানটা নিশ্চিত ছিলো না

তবুও উড়লাম ....... তারপর ......

 

তারপর .... পাখির মতো কত মাঠ ঘাট

পথ প্রান্তর , সাগর নদী , সুখ দুঃখ

পেরিয়ে গেলাম এক নিমেষে ..........

 

এখন বারান্দার এক কোণে বসে থাকি

সঙ্গী শুধু হাতল  ভাঙা ইজি চেয়ারটা

 

স্বপ্ন দেখি মহাকালের ........!!



No comments:

Post a Comment